একরোখা প্রেম
তুমি আমার উপন্যাসের নায়ক হতে চেয়েছিলে
আবদার টা অন্যায় নয়।
আচ্ছা ;আমার প্রবন্ধ রা কি তোমায় হাতছানি দেয়?
সত্য বলবে কিন্তু --!
আমার কাব্যে কি তুমি রোজ জাগো
চিহ্ন আঁকো একা একা বাসরীক চিন্তায়?
ঝরাপাতারা কেন ঝরল এই অবেলায়
শত বসন্ত এলেও আমার বসন্ত আজও আসেনি--
আসবে কি কোনদিন?
আহা--!!রোজ রোজ তুমি কলম চিহ্ন দাও
আমি পথভ্রান্ত পথিক,দ্বারে দ্বারে ফেরি করি
মুঠো মুঠো ভাললাগা।
আচ্ছা, আমি নারী অবয়ব,তবে পথিক এর স্ত্রী লিঙ্গে
আ কার বা ই কারে বিভাজন করবে কি আমায় --??
তোমার দুয়ার টা আজও খুঁজে পেলুম না --!
হাজারটা আরব্য রজনী পার হলো
আলিবাবা গুপ্তধনের সন্ধানও পেল,
কই তোমাকে তো আমার পাওয়া
হয়ে ওঠা হলো না।
অধরা অস্পর্শে তুমি আমার,একান্ত আমার ন'হন্যতে।
আজ কেন পিয়াসী যাতনা মাতাল নেশায়
উদভ্রান্ত হয়েছিল ক্ষনিকের তরে--!
শাক দিয়ে মাছ ঢাকা ভারী অন্যায়--
তোমার স্পর্শ কাতরে স্পর্শ করব না,
কথা দিলাম,জানো তো আমি মিথ্যা বলিনা।
আমি লুকিয়ে ভালোবাসার দলে নই--
আমি প্রেম প্রণয় কে স্পষ্ট অক্ষরে লিখতে চাই।
একুশ শতাব্দীর প্রেম যদি আত্মহনন হয়,
সমাজ ঘৃণা করে,এর চেয়ে লজ্জার
আর কিছুই হতে পারে না।
প্রেম সবার অধিকার
তবে এইডস্ থেকে প্রচেষ্টা থাক বাঁচবার।
আমরা নিয়ম মানব,কারণ জীবন বাঁচে
তাই প্রেম আসে।
তোমার মাধুরীতে মিশব সুরে সুরে
মিলব আর মিলাব কাছে অথবা সুদূরে--
এ অন্তহীন ভাব তোমাতে আমাতে
স্বপ্ন বুনি যত সজাগ কোনো আলোতে।
গোলাপের ছড়াছড়ি মধুকুঞ্জে
হৃদয় সেথা বহুকিছু বাঞ্ছে
হবে হবেই জয়---
নয় কোন অভিনয়।
আমি তোমারই, তোমারই রব
প্রয়োজনে একরোখা হব।।
Comments
Post a Comment