বাঁকাতেরা সভ্যতায়
বাঁকাতেরা সভ্যতায়
-----------------★হেনা
রায়।(০৯/০৪/২০২০)
আজ আকাশটা বড়
থমথমে--!!
বৃষ্টি বা ঝড়ের
আগের চিত্র বটে--
বিচিত্র নয়,পরিচিত
সবাই।
সে যবনিকার তটে
সব হিসাবের খাতা
খুলে একে একে
মিল-অমিলের সমীকরণ
বারবার দুহাত তুলে
বন্দেগী বান্দা
প্রার্থনা সঙ্গীতে নামাজী বাসরে যে।
সে জলন্ত অভিমুখে যাত্রার প্রাক্কালে
সমস্ত ইতিহাস পুড়ল,ঐতিহ্য
পুড়ল
চর্ম পুড়ল,অস্থি
পুড়ল,পুড়ল সখের
প্রসংশা পত্র,
পুড়ল না শুধু
অন্য কে ঠকিয়ে
বেঁচে থাকার গল্প।
তাই ওরা গলা
উঁচিয়ে ভাষণ মারে
দাঁতে দাঁত চেপে
দাঁত কেলায়
কারণ ফোকলা দাঁত
কেই-বা দেখাতে
চায়?
মানুষ অবশ্যই সৌন্দর্য পিয়াসু।
রিলিফের চাল
চুরি করে ওরা
সাধারণ দিনমজুরের পেটে
লাথি মারে
হিংস্র জানোয়ারের মতো
আচরণ করে।
পেঁয়াজের গুদাম
আজ পঁচে শেষ
সারের বস্তা গ্রাম্য পুকুরে--।
এ এক করুন
ইতিহাস, লজ্জার ইতিহাস
যে সার কৃষকের
ক্ষেতে থাকার কথা
ছিল
যে পেঁয়াজ রাধুনীর রান্নায় লাগবে
যে চাল দরিদ্রের আহার যোগাবে
আজ সবই নষ্ট,
অব্যবহারে
এ কেমন সভ্যতা
--??
এ
কেমন হীনমন্যতা --??
Comments
Post a Comment